শ্রীমঙ্গল প্রতিনিধি: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” — এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শ্রীমঙ্গল সচেতন নাগরিক ব্যানারে আয়োজিত এ মানববন্ধন আজ শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো এবং এরহয়, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
আয়োজকরা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধনে সর্বস্তরের জনগণের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।ঐ
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
