Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»মৌলভীবাজারে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে সবার সামনে দুইভাইকে পিটিয়ে হত্যা!
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে সবার সামনে দুইভাইকে পিটিয়ে হত্যা!

    amarsylhetBy amarsylhetDecember 28, 2025Updated:December 28, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে জোর করে ধরে নিতে চাইলে পালিয়ে বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে দৌড়িয়ে গিয়ে সহোদর দুই ভাই কে প্রথমে দুইজন পরবর্তীতে ১০-১২ জনের একটি দল এলাকাবাসীর সামনেই পিটিয়ে নির্দয় ভাবে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আহত অবস্থায় একজন সিলেটে চিকিৎসাধীন, তবে সে কোন গ্রুপের এটা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

    ঘটনার সূত্রে স্থানীয় ও পুলিশের বিভিন্ন জনের সূত্র থেকে জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপরপক্ষের জমির উদ্দিন।

    শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় যদি তোরা স্থানীয় একটি ধর্মীয় রাজনৈতিক দলের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ব্যাপারে কেউ এখনো মুখ খুলেনি। সূত্র দাবি করেছে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কথা বলে প্রথমে দুইজন পরে আরো প্রায় ১০-১২ জন পৈচাশিক কায়দায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

    সঙ্ঘবদ্ধ গোষ্ঠীর হামলায় নিহতরা হলেন-বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে-কুয়েত ফেরত জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। 

    স্থানীয় সূত্র জানায়, জামাল উদ্দিন ও কৃষক আব্দুল কাইয়ুমের সঙ্গে জমির উদ্দিন গংদের পূর্ব বিরোধ রয়েছে। এর জেরে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের মধ্যে ঝগড়া লাগে। ঘটনাটি শুনে এগিয়ে আসেন কাইয়ুমের বড় ভাই জামাল উদ্দিন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জামাল ও কাইয়ুম ঘটনাস্থলে নিহত হন। এসময় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

    অপরদিকে পুলিশ বলছে যে কথা,বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, আমরা ইতোমধ্যে মরদেহ দুটি আমাদের হেফাজতে নিয়েছি। আমরা অংশগ্রহণকারী দুর্বৃত্তদের আমরা শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। আমাদের একাধিক টিম এ বিষয়ে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন। নিউজ আপডেট

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026

    জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

    March 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,005 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026616 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    মৌলভীবাজার

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.