Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    March 4, 2026

    মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ অভিযান: ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

    March 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 4
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার
    আইন-শৃঙ্খলা

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    amarsylhetBy amarsylhetMarch 4, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ হত্যার মামলার পলাতক তিন আসামিকে রাজনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
    গ্রেপ্তার করা হয়েছে মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)। তারা সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টায় চট্টগ্রামের মতিঝর্ণা কলোনি, খুলশি থানার এলাকা থেকে আটক হন।
    সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এর নির্দেশনায় এবং তদন্ত কর্মকর্তার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এর তত্ত্বাবধানে, রাজনগর থানার অফিসার এসআই অরূপ সরকার, এএসআই মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ ফোর্স অভিযান পরিচালনা করেন।
    রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃত তিনজনকে মঙ্গলবার দুপুরে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারের অভিযান এখনও অব্যাহত আছে।
    উল্লেখ্য, এ ঘটনা ঘটেছিল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।
    থানা সূত্র জানায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশি আতিক আহমদ এর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে।
    পরবর্তীতে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    এই ঘটনায় নিহতের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজনগর থানায় হত্যা মামলা (নং-০৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ অভিযান: ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

    March 4, 2026

    ১১ মাস পর নড়েচড়ে বসল পিবিআইশহিদ ইমাম রইস হত্যা মামলায় সরেজমিন তদন্তে নতুন মোড়

    March 3, 2026

    ফলোআপ:লাউয়াছড়ায় উদ্ধার অজ্ঞাত তরুণীর মরদেহ: ১৭ মাসেও মেলেনি পরিচয়

    March 3, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026773 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    আইন-শৃঙ্খলা

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ অভিযান: ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

    By amarsylhetMarch 4, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.