শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইবু উর রহমান আকাশসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় পরিচালিত অভিযানে শ্যামলী আবাসিক এলাকা (পৌরসভা), শ্রীমঙ্গলের বাসিন্দা আইবু উর রহমান আকাশকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এছাড়া, থানার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.