শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (রাত আনুমানিক পৌনে ১টা) মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের শেখ বাড়ি মাদ্রাসার ও অদূরে প্রাঙ্গণ কোম্পানির পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পিকআপ (কিছু সূত্রে ট্রাক উল্লেখ করা হয়েছে) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় সিএনজিটি (মৌলভীবাজার ১২-৫২৭৫) দুমড়ে-মুচড়ে যায়।
প্রাথমিকভাবে নিহতদের মধ্যে একজনের নাম আলিনুর বলে জানা গেছে। তিনি সিএনজি চালক ছিলেন এবং তার বাড়ি কালেঙ্গা এলাকায় বলে স্থানীয়রা জানিয়েছেন। অপর নিহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের মধ্যে আরও একজনকে মৃত ঘোষণা করেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
