শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড এলাকার ফার্নিচার ও গাছ ব্যবসায়ী আজিজুল ইসলাম মনা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত মনা মিয়া ভানুগাছ রোড রেলগেইট এলাকার গাড়ির মেকানিক আনোয়ার ও গাছ ব্যবসায়ী লিটল মিয়ার ছোট ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল–মৌলভীবাজার সড়কের কাকিয়া বাজার এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালেই রয়েছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
