Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    March 25, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ:নিহত-১,আহত-৩, তদন্ত কমিটি গঠন
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার কারখানায় বিস্ফোরণ:নিহত-১,আহত-৩, তদন্ত কমিটি গঠন

    amarsylhetBy amarsylhetJanuary 18, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় থার্মাল অয়েল হিটার মেশিন বিস্ফোরণে এক কর্মকর্তা নিহত হয়েছেন এবং গুরুতরসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। কারখানা সূত্রে জানা গেছে, থার্মাল অয়েল হিটার মেশিনের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে হঠাৎ ব্যাকফায়ার হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
    দুর্ঘটনায় নিহত মো. আসাদুল ইসলাম (গাইবান্ধা) রশনী পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বিস্ফোরণে আহতরা হলেন— বয়লারের হেলপার মো. আব্দুল হাকিম (সিরাজগঞ্জ), ইলেকট্রিশিয়ান মো. আবুল বাশার চিশতী (বগুড়া) এবং গোলাম রব্বানী (ঢাকা)। গোলাম রব্বানী কারখানায় সার্ভিস প্রদানের কাজে এসেছিলেন বলে জানা গেছে।
    কারখানার রেসিডেন্স ম্যানেজার দিদারুল ইসলাম শাকিল আহমেদ জানান, “থার্মাল অয়েল হিটার মেশিনের রক্ষণাবেক্ষণের সময় ব্যাকফায়ারের কারণে দুর্ঘটনাটি ঘটে। এতে আমাদের সহকারী ম্যানেজার নিহত হন এবং আরও তিনজন আহত হন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।” তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিহতের পরিবারের পাশে থেকে কারখানা কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করবে।
    এ বিষয়ে শ্রীমঙ্গল–কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “কারখানায় বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    March 26, 2026

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    March 25, 2026

    জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

    March 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,005 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026780 Views

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার

    March 24, 2026617 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে গরু চুরির অভিযোগে দুই বসতঘরে ভাঙচুর

    By amarsylhetMarch 26, 20260
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    By amarsylhetMarch 25, 20260
    মৌলভীবাজার

    পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের মাধবকুণ্ড

    By amarsylhetMarch 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.