Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    April 2, 2026

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    April 1, 2026

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 2
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত
    Uncategorized

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    amarsylhetBy amarsylhetMarch 31, 2026Updated:March 31, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
    মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের কালাপুর ইউনিয়নের সিরাজনগর-লামুয়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি হাইএক্স মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনার পর গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
    নিহতদের মধ্যে একজন আব্দুল হান্নান (৫০)। তিনি সিএনজি চালক ছিলেন। তার মূল বাড়ি সিন্দুরখান ইউনিয়নের জানাউরা গ্রামে হলেও বর্তমানে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
    অপর নিহত ব্যক্তি হুমায়ুন মিয়া (৫০)। তার পিতা হাজী মোস্তফা মিয়া। তার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। তার পরিচয় স্বজনদের মাধ্যমে নিশ্চিত হয়েছে।
    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ। এতে সিএনজিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
    অপরদিকে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান আমার সিলেটকে জানিয়েছেন,মৌলভীবাজার সদর থানার সহায়তায় দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আহতদের তথ্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    April 2, 2026

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    April 1, 2026

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    April 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,034 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026802 Views

    শ্রীমঙ্গলে প্রবাসীর নিখোঁজ সন্তানের মরদেহ উদ্ধার, অপহরণের অভিযোগে চাঞ্চল্য

    March 29, 2026786 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    By amarsylhetApril 2, 20260
    Uncategorized

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    By amarsylhetApril 1, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    By amarsylhetApril 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.