শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী আলিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, লতিফিয়া কারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি এবং খোশবাস হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা কাজী মনির উদ্দিন সাহেব আর আমাদের মাঝে নেই।
তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
