Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    April 2, 2026

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    April 1, 2026

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 2
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩

    amarsylhetBy amarsylhetMarch 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান চালায়। এ সময় রোয়েল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে। পরে তার কাছ থেকে ৭০ কেজি ওজনের দুই বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২১ হাজার টাকা।
    অপরদিকে শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এসআই হারুন রশিদের নেতৃত্বে পুলিশের আরেকটি অভিযানিক দল শ্রীমঙ্গল থানার রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালায়। এ সময় মো. সুমন মিয়া (২২) ও মো. রিপন মিয়া (১৯) নামে দুই যুবককে আটক করা হয়। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে। তাদের কাছ থেকে একটি সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
    এছাড়া একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন ও সিআর ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    April 2, 2026

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    April 1, 2026

    জুড়ীতে হলুদ তরমুজ চাষে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ

    April 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,034 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026802 Views

    শ্রীমঙ্গলে প্রবাসীর নিখোঁজ সন্তানের মরদেহ উদ্ধার, অপহরণের অভিযোগে চাঞ্চল্য

    March 29, 2026786 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    By amarsylhetApril 2, 20260
    Uncategorized

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    By amarsylhetApril 1, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    By amarsylhetApril 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.