শ্রীমঙ্গল প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার ১ হাজার ৫৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’।
সোমবার (৯ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবতার সেবায় ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ করা প্রতিটি খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, ছোলার ডাল ও সেমাইসহ একটি পরিবারের রমজানের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
