শ্রীমঙ্গল প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই হারুনুর রশিদ ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে দুশন্ড ভৌমিজ (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানের বাসিন্দা। তার পিতার নাম গোবিন্দ ভৌমিজ এবং মাতার নাম সাধনা ভৌমিজ।
অভিযানকালে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরদার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে এবং চলবে।
