মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান।
কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দীনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক এম. আব্বাছ উদ্দিন মিজান, সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন, ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন জাকারী এবং বিদায়ী শিক্ষার্থী মো. তানভীর মিয়া।
অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মির্জা হাসান বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন।
