জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
অভিযানকালে ঘরের একটি লেডিস পার্স ও প্লাস্টিকের কৌটা থেকে মোট ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। তবে টের পেয়ে হাসিনার স্বামী মোঃ এনামুল হক জিলিম (৩৮) কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। পলাতক জিলিমকে গ্রেফতারে চেষ্টা চলছে।
