শ্রীমঙ্গল প্রতিনিধি: মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন। এই আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে শ্রীমঙ্গলে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের ১০ জন কর্মীর হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী ফারুক খাঁনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুলও বিশেষ সম্মাননা স্মারক লাভ করেন।
ফারুক খাঁনের এ আন্তর্জাতিক স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে গত ১৭ জুলাই শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমেদ, মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ এবং নাসির আহমেদ।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফারুক খাঁনের ভূমিকা প্রশংসনীয়। আন্তর্জাতিক পরিসরে তাঁর এই স্বীকৃতি শুধু শ্রীমঙ্গলের নয়, সমগ্র মৌলভীবাজার জেলার জন্য গৌরবের বিষয়। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে সংগঠনটি মানবাধিকার রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ফারুক খাঁন ও উপস্থিত অতিথিরা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
