প্রথম দিনেই উপচে পড়া ভিড়; শতভাগ হালাল খাবার ও মানসম্মত সেবার প্রতিশ্রুতি
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত কর্নেলিয়া এলাকায় Piazza Giureconsulti 38, Zona Cornelia, Metro A (Cornelia) ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট। উদ্বোধনের প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুধু বাংলাদেশিই নয়, ইতালীয়, এশীয়, ল্যাটিন আমেরিকানসহ বিভিন্ন দেশের নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।
উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে প্রবাসে বাংলাদেশি ব্যবসার প্রসারে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, শতভাগ হালাল খাবার, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত মানের সেবা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তাদের যাত্রা শুরু হয়েছে। দেশীয় ঐতিহ্যবাহী স্বাদের পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশনই তাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন রনি খান, নাসির উদ্দিন, এ কে এম রুহুল ইসলাম (সুমন), আব্দুল মতিন, ফয়সাল আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, রাসেল আহমেদ এবং মিজানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের অনেকেই রেস্টুরেন্টটির মনোরম পরিবেশ, সুস্বাদু খাবার এবং আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।
একজন ইতালীয় অতিথি বলেন, “রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত সুন্দর। খাবারের মান এবং আন্তরিক আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।”
রোমে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী বলেন, “বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এমন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শতভাগ হালাল রেস্টুরেন্ট আমাদের জন্য আনন্দের। এখন পরিবারের সবাইকে নিয়ে নিশ্চিন্তে এখানে আসা যাবে।”
একজন ল্যাটিন আমেরিকান অতিথি বলেন, “প্রথমবারের মতো বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করলাম। খাবার যেমন সুস্বাদু, তেমনি সেবাও ছিল অত্যন্ত আন্তরিক।”
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি নেতারা আশা প্রকাশ করেন, আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র হিসেবেও গড়ে উঠবে। একই সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের এ উদ্যোগ ইতালিতে দেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মন্তব্য করেন।
