Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    March 4, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    March 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 5
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»জুড়ীতে মেয়েকে হত্যা করেছে দাবি করে বিচারের আশায় বাবার সংবাদ সম্মেলন
    মৌলভীবাজার

    জুড়ীতে মেয়েকে হত্যা করেছে দাবি করে বিচারের আশায় বাবার সংবাদ সম্মেলন

    amarsylhetBy amarsylhetJanuary 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ীতে মেয়ে হত্যা হত্যা করা হয়েছে বলে দাবি করে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী বাবা।

    রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজারে সংবাদ সম্মেলন করেন জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদ।
    জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আব্দুস শহীদের মেয়ে পাশ্ববর্তী গ্রাম উত্তর বড়ডহর এলাকার কুতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী একমাত্র ছেলে আয়ান মোহাম্মদ তোহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। হৃদয়বিদারক এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    স্বামীর বাড়ীতে মা ছেলের আত্নহত্যর ঘটনার পর মরিয়ম আক্তারের বাবা যৌতুক ও নির্যাতনের কারণে তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন।
    এ বিষয়ে তিনি জুড়ী থানায় বাদী হয়ে মেয়ের স্বামী কুতুব উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।
    সংবাদ সম্মেলনে আব্দুস শহীদ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নানা অজুহাতে আমার মেয়েকে নির্যাতন করত কুতুব উদ্দিন। মেয়ের সংসারের দিকে তাকিয়ে তাকে বিভিন্ন সময় যৌতুকের টাকা দেয়া হয়েছে। কিন্তু তার চাহিদা দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে আমি টাকা দেয়া বন্ধ করে দিলে তার নির্যাতনের মাত্রা বেড়ে যায় এবং আমার মেয়েকে আমার বাড়ীতে আসা বন্ধ করে দেয় এবং বাবার বাড়ীতে আসলে তাকে তালাক দেয়া হবে বলে হুমকি দেয়। এসব কারণে দীর্ঘদিন থেকে আমার মেয়ে আমার বাড়ীতে আসার সুযোগ পায়নি। সর্বশেষ আমার মেয়ে ও নাতিকে কুতুব উদ্দিন হত্যা করেছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।
    সংবাদ সম্মেলনে আব্দুস শহীদের ভাই আব্দুল হাসিব, দুবাই প্রবাসী শামীম আহমেদ, সাবেক ইউপি সদস্য আব্দুস শহীদ আব্দুল্লাহ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    March 4, 2026

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    March 4, 2026

    মৌলভীবাজারে জেলা পুলিশের বিশেষ অভিযান: ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

    March 4, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026773 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    By amarsylhetMarch 4, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    আইন-শৃঙ্খলা

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.