Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»হবিগঞ্জের টিকটকার ইব্রাহিম–মুক্তার বিরুদ্ধে কুরআন অবমাননার পর হত্যা মামলা
    আইন-শৃঙ্খলা

    হবিগঞ্জের টিকটকার ইব্রাহিম–মুক্তার বিরুদ্ধে কুরআন অবমাননার পর হত্যা মামলা

    amarsylhetBy amarsylhetJanuary 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হবিগঞ্জ প্রতিনিধি: পবিত্র কুরআন অবমাননার মামলার পর এবার গৃহবধূ ফাহিমা আক্তার হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হয়েছেন আলোচিত টিকটকার ইব্রাহিম মিয়া (৩০) ও তার স্ত্রী মোছা. মুক্তা আক্তার (২৫)।
    মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে টিকটক ভিডিও তৈরির সময় কুরআনের সুরা ফাতেহা অবমাননার অভিযোগে ইব্রাহিম–মুক্তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং হাইকোর্ট তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
    এরই মধ্যে তাদের বিরুদ্ধে আরও ভয়াবহ অভিযোগ সামনে আসে। চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের গৃহবধূ ফাহিমা আক্তার হত্যা মামলায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
    নিহতের পিতা মো. নুরুল হকের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ৫ জানুয়ারি বিকেলে ফাহিমাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনাস্থল ছিল ফাহিমার স্বামী মো. সুজন মিয়ার বাড়ি।
    এজাহারে বলা হয়, সুজন নিজ হাতে ফাহিমার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এ সময় মুক্তা আক্তার ও ইব্রাহিম মিয়াসহ আরও কয়েকজন তাকে ধরে রাখে। পরে হত্যাকে আত্মহত্যা হিসেবে চালাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
    মামলায় আরও উল্লেখ করা হয়েছে, টিকটক ভিডিও বানাতে বাধ্য করা এবং দ্বিতীয় বিয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ফাহিমার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। হত্যাকাণ্ডের সময় তার সাত বছর বয়সী ছেলে জিহাদ ঘটনাস্থলে উপস্থিত ছিল।
    এই ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০২, ২০১, ১১৪ ও ৩৪ ধারায় মামলা গ্রহণ করেছেন আদালত। চুনারুঘাট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
    চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মামলা পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওয়ারেন্ট থাকলে আসামিদের গ্রেপ্তার করা হবে।”

    এই সংবাদটি মামলা ও এজাহারভিত্তিক। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাই আইনের চোখে নির্দোষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026873 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    By amarsylhetMay 1, 20260
    মৌলভীবাজার

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    By amarsylhetApril 30, 20260
    আইন-শৃঙ্খলা

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    By amarsylhetApril 29, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.