Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন

    March 18, 2026

    বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

    March 16, 2026

    নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

    March 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»পরিবেশক এর সঙ্গে সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়
    আইন-শৃঙ্খলা

    পরিবেশক এর সঙ্গে সালিশি মামলায় ইউনিলিভার বাংলাদেশের পক্ষে আদালতের চূড়ান্ত রায়

    amarsylhetBy amarsylhetJanuary 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক: সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক জেলা ও দায়রা জজ আদালত, ঢাকায় দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং ২, ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে । উক্ত মামলাগুলোতে পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং উক্ত বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) ও সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন।

    ২৯.০১.২০২৬ তারিখে, উক্ত মামলাসমূহে অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন।

    এই সালিশি বিবিধ মামলা দায়েরের পূর্বে পরিবেশকরা আইনগতভাবে ভুল ফোরামে দুইটি ঘোষণামূলক মামলা (Declaration Suit) ও দুইটি অর্থ মামলা (Money Suit) দায়ের করেন। আইনগত গ্রহণযোগ্যতার অভাবে (Maintainability) আদালত উক্ত ঘোষণামূলক মামলাগুলো খারিজ করে দেন। প্রাথমিক পর্যায়ে আদালতে প্রত্যাখ্যিত হওয়ার পর পরিবেশকরা ইউনিলিভারের বিরুদ্ধে এই সালিশি বিবিধ মামলাগুলো দায়ের করে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।

    ২৮.০১.২০২৬ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালত মামলাগুলোর মেরিটের ওপর শুনানি গ্রহণ করেন। শুনানিকালে ইউনিলিভার বাংলাদেশ আদালতে তাদের অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করে এবং প্রমাণ করে যে পরিবেশক নিয়োগ বাতিল সম্পূর্ণ আইনানুগভাবে ও পরিবেশক চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে ইউনিলিভার আদালতকে অবহিত করে যে পরিবেশকরা বিভিন্ন আদালতে মামলা দায়েরের সময় একাধিক গুরুত্বপূর্ণ নথি গোপন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

    উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯.০১.২০২৬ তারিখে আদেশ প্রদানের দিন ধার্য করেন। আজ আদালত পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে রায় প্রদান করেন।

    এই রায়ের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে ইউনিলিভার বাংলাদেশ আইনসম্মতভাবে পরিবেশক নিয়োগ বাতিল করেছে এবং নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পরিবেশকের মাধ্যমে স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

    ইউনিলিভার বাংলাদেশের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আশিম ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে পরিবেশকদের পক্ষে অ্যাডভোকেট ওমর ফারুক (ফারুকী) ও ব্যারিস্টার আবির আব্বাস উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন

    March 18, 2026

    বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

    March 16, 2026

    নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

    March 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026996 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026246 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন

    By amarsylhetMarch 18, 20260
    মৌলভীবাজার

    বড়লেখা পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

    By amarsylhetMarch 16, 20260
    সর্বশেষ

    নড়াইলে হাতিয়াড়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

    By amarsylhetMarch 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.