Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, May 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের সম্মান দেয় না- জাকারিয়া হোসেন জাকি
    মৌলভীবাজার

    ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের সম্মান দেয় না- জাকারিয়া হোসেন জাকি

    amarsylhetBy amarsylhetFebruary 2, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকি বলেছেন, ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের সম্মান দেয় না। মানুষ নবাব সিরাজউদ্দৌলাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে আর মীর জাফরকে স্মরণ করে ঘৃণাভরে। তেমনি বর্তমান সময়েও যারা জোটের সিদ্ধান্ত অমান্য করে বিশ্বাসঘাতকতা করছে, ইতিহাস তাদের একইভাবে মূল্যায়ন করবে।

    মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোট আয়োজিত এক ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকি এসব কথা বলেন।

    তিনি বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একটি বড় অংশের নেতৃত্বে ছিলেন মীর জাফর। যুদ্ধের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে নিষ্ক্রিয় থেকে ইংরেজদের বিজয়ের পথ সুগম করেন। এমনকি বৃষ্টিতে নবাবের বারুদ ভিজে গেলে যুদ্ধ বন্ধ রাখার পরামর্শ দিয়ে নবাবকে বিভ্রান্ত করেন। এর ফলেই বাংলাসহ পুরো ভারতবর্ষ প্রায় ২০০ বছরের জন্য স্বাধীনতা হাঁরায়।

    তিনি আরো বলেন, মীর জাফর সাময়িকভাবে ক্ষমতা পেলেও ছিলেন ব্রিটিশদের হাতের পুতুল। ইতিহাস তাকে ‘ক্লাইভের গাধা’ হিসেবেই চিহ্নিত করেছে। পক্ষান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে আজও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়, এমনকি ব্রিটিশ ইতিহাসেও।

    জাকারিয়া হোসেন জাকি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্বাসঘাতকরা কখনো সম্মান পায় না। তারা সাময়িক লাভবান হলেও শেষ পর্যন্ত ঘৃণার পাত্র হয়। ঠিক তেমনি আজ ১১ দলীয় জোটের যেসব বিদ্রোহী জোটের সিদ্ধান্ত অমান্য করছে, ভবিষ্যতে মানুষ তাদের ঘৃণাভরে স্মরণ করবে। তিনি দৃঢ়ভাবে বলেন, নবাব সিরাজউদ্দৌলার মতোই মানুষ মাওলানা আহমদ বিলালকে স্মরণ করবে একজন নীতিবান ও সাহসী নেতা হিসেবে।

    মাওলানা ফখরুল ইসলাম নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলাল।

    ওলামা সম্মেলনে অন্যান্যের মধ্যে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা আব্দুর রহিম, সহ-সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি হাফিজ আসাদ আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর কাশেমী, সহ-সভাপতি লুৎফুর রহমান কামালী, সহ-সভাপতি মুফতি হাবিবুর রহমান শামিম, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বরুণা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস সাইফুর রহমান মাক্কী প্রমুখ বক্তব্য রাখেন।

    বক্তারা জোটের ঐক্য ও নৈতিক অবস্থান রক্ষাই এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে জোটের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,079 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026910 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    By amarsylhetMay 14, 20260
    সর্বশেষ

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    By amarsylhetMay 13, 20260
    মৌলভীবাজার

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    By amarsylhetMay 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.