মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর আধুনিক সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে আবারও পূর্ণ উদ্যমে সম্প্রচারে ফিরছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিয়া।
চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুনের স্বাক্ষরিত নিয়োগপত্র অনুযায়ী গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে নিয়োগ প্রদান করা হয়, যা কার্যকর হয় ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
বর্তমানে মো. শাহজাহান মিয়া জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি জিটিভি, ইসলামিক টিভিসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
এছাড়াও তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনিযুক্ত জেলা প্রতিনিধি মো. শাহজাহান মিয়া পেশাগত কাজে সহযোগিতার জন্য মোবাইল নম্বর ০১৫১১-৯৫৫৫১৭ ও ০১৮১১-৯৫৫৫১৭ এবং ই-মেইল shazahan5517@gmail.com-এর মাধ্যমে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
