সিলেট প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কার্তুজ উদ্ধার ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান।
তিনি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জে কর্মরত রয়েছেন। নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫০ রাউন্ড সীসা কার্তুজসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করেন তিনি।
এই সফল অভিযানে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাকে সম্মাননা পত্র প্রদান করেন। ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সাহসী ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন। তার এই সাফল্যে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
