আমার সিলেট,ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও একাধিক প্রতিমন্ত্রীকে শপথ গ্রহণের জন্য ডাক দিয়েছে। বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নেতৃত্ব দিচ্ছে এবং দলের শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পাওয়া নেতারা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জাহির উদ্দিন স্বপন, আফরোজা খানম (রিতা), শহীদ উদ্দিন চৌধুরী এনী, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, এএনএম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ফকির মাহবুব আনাম (স্বপন), শেখ রাবিউল আলম এবং মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট)।
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়া নেতারা
মীর শাহে আলম, নুরুল হক (নুর), শরিফুল আলম, জোনায়েদ সাকি, ফারজানা শারমিনসহ আরও কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
বিএনপির ‘জুলাই সনদ’ প্রসঙ্গ
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয় হচ্ছে, বিএনপি পূর্বঘোষিত ‘জুলাই সনদ’-এ শপথ না নেওয়ার অবস্থান থেকে সরে এসেছে কি না— তা নিয়ে আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি আনুষ্ঠানিকভাবে জুলাই সনদের শর্তে শপথ গ্রহণ করেনি। তবে নির্বাচনোত্তর রাজনৈতিক বাস্তবতা ও সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট নেতারা ইঙ্গিত দিয়েছেন।
শপথ অনুষ্ঠান
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক ভারসাম্য রক্ষার প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।
সরকার গঠনের পরপরই মন্ত্রণালয় বণ্টনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
