শ্রীমঙ্গল প্রতিনিধি: অরাজনৈতিক সামাজিক সংগঠন শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ–এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিমবাগ এলাকায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য জাহাঙ্গীর হোসেন হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হোসেন সরকার, রাজা মিয়া, আমজাদ হোসেন, রেজওয়ান মিয়া, শেখ শাহিন আলম, ইয়াকুব চৌধুরী ও ডা. নুরুল হক চৌধুরীসহ অনেকে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ শিক্ষা, শান্তি ও ঐক্যের মূলনীতিতে পরিচালিত একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত সংগঠন। সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থ দরিদ্রদের আর্থিক সহায়তা, জাতীয় দিবস (বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি) উদযাপন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
