Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»“সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মৌলভীবাজারে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি”
    মৌলভীবাজার

    “সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মৌলভীবাজারে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি”

    amarsylhetBy amarsylhetMarch 5, 2026Updated:March 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ৪৪ হাজার খুচরা বিক্রেতা কর্মহীন হওয়ার আশঙ্কা, ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি

    মৌলভীবাজার প্রতিনিধি: সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাতিল বা স্থগিত এবং ২০০৯ সালের সার নীতিমালা পুনর্বহালের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
    বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা শহরে আয়োজিত মানববন্ধনে খুচরা সার বিক্রেতারা অভিযোগ করেন, নতুন নীতিমালার মাধ্যমে দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সার সরবরাহ করে আসা খুচরা বিক্রেতাদের কার্যত বাদ দেওয়া হয়েছে। এতে দেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে।
    বক্তারা বলেন, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত খুচরা বিক্রেতারা প্রায় দেড় দশক ধরে কৃষকদের কাছে তৃণমূল পর্যায়ে সার সরবরাহ করে আসছেন। দেশের কৃষি উৎপাদন ও কৃষকের সেবা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও নতুন নীতিমালায় তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অত্যন্ত বৈষম্যমূলক।
    মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে খুচরা সার বিক্রেতাদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে কৃষি মন্ত্রণালয় “সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫” অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করে। এতে আগামী ৩১ মার্চ ২০২৬ থেকে খুচরা সার বিক্রেতাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে।
    এসময় বক্তারা দাবি জানান—
    ১. সার নীতিমালা ২০০৯ পুনর্বহাল করতে হবে।
    ২. সমন্বিত সার নীতিমালা ২০২৫ এর কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে।
    ৩. খুচরা সার বিক্রেতাদের নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।
    ৪. সকল অংশীজনের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও ন্যায়সঙ্গত নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।
    মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কৃষকের পরীক্ষিত বন্ধু হিসেবে খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাদের বাদ দিয়ে কোনো নীতিমালা প্রণয়ন করলে কৃষি ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
    স্মারকলিপিতে স্বাক্ষর করেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মীর সেলিম আহম্মেদ ও সদস্য সচিব মো. খায়রুল ইসলাম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.