Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, May 2
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»স্ত্রীর চিৎকারে ‘ছিনতাইকারী’ সন্দেহ: শ্রীমঙ্গলে প্রবাসীকে গণপিটুনি, ভাঙচুর প্রাইভেটকার
    মৌলভীবাজার

    স্ত্রীর চিৎকারে ‘ছিনতাইকারী’ সন্দেহ: শ্রীমঙ্গলে প্রবাসীকে গণপিটুনি, ভাঙচুর প্রাইভেটকার

    amarsylhetBy amarsylhetMarch 5, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পরে জানা গেল শিশুটিরই বাবা; স্বামী–স্ত্রীর বিরোধে উত্তেজিত জনতার হামলা পরে সমাধান!

    নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ছিনতাইকারী’ সন্দেহে এক প্রবাসীসহ তার থাকা কয়েকজনকে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে জানা যায়, মারধরের শিকার ব্যক্তি শিশুটিরই বাবা এবং স্বামী–স্ত্রীর পারিবারিক বিরোধ থেকেই পুরো ঘটনার সূত্রপাত।
    বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে শ্রীমঙ্গল পৌর শহরের স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রাতের ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা প্রাইভেটকারে করে এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া করেন। পরে শিশুটিকে নিয়ে গাড়িতে উঠলে শিশুটির মা চিৎকার করে তাকে ‘ছিনতাইকারী’ বলে অভিযোগ করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি আটকে দেয়।
    একপর্যায়ে উত্তেজিত জনতা যাচাই-বাছাই ছাড়াই ওই ব্যক্তিসহ তার সঙ্গে থাকা কয়েকজনকে মারধর শুরু করে এবং প্রাইভেটকারটিও ভাঙচুর করে। এতে এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
    খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।
    পরে পুলিশ সূত্রে জানা যায়, মারধরের শিকার ব্যক্তি ওই শিশুটিরই বাবা। স্বামী–স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে তিনি সন্তানকে সঙ্গে নিয়ে যেতে চাইলে স্ত্রী তাকে ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। এতে স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে জনতা হামলায় জড়িয়ে পড়ে।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি পারিবারিক হওয়ায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। উভয় পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করেছে। শিশুটি বাবার সঙ্গে যেতে রাজি না হওয়ায় বর্তমানে মায়ের কাছেই রয়েছে।
    ঘটনাটি এলাকায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026876 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    By amarsylhetMay 1, 20260
    মৌলভীবাজার

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    By amarsylhetMay 1, 20260
    আইন-শৃঙ্খলা

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    By amarsylhetMay 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.