Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ১৯০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাদির–জিয়া সিন্ডিকেট নিয়ে তোলপাড়

    March 7, 2026

    শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩

    March 6, 2026

    স্ত্রীর চিৎকারে ‘ছিনতাইকারী’ সন্দেহ: শ্রীমঙ্গলে প্রবাসীকে গণপিটুনি, ভাঙচুর প্রাইভেটকার

    March 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 7
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»১৯০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাদির–জিয়া সিন্ডিকেট নিয়ে তোলপাড়
    সর্বশেষ

    ১৯০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাদির–জিয়া সিন্ডিকেট নিয়ে তোলপাড়

    amarsylhetBy amarsylhetMarch 7, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে ঘিরে ব্যাপক দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদির, নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া এবং ঠিকাদারসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় ও দুদকের মহাপরিচালকের কার্যালয়ে পৌঁছেছে।
    অভিযোগে বলা হয়েছে, ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, শান্তিগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ সদর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার আংশিক এলাকায় বাস্তবায়নাধীন ‘সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’ কার্যত লুটপাটের প্রকল্পে পরিণত হয়েছে। প্রকল্পে অন্তত ৪০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
    অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এস এ এন্টারপ্রাইজের হাজী শহীদ তালুকদার, হাইওয়ে কোম্পানির আব্দুল হাই, ভাঙারি ব্যবসায়ী শফিকুল ও সিরাজুলসহ প্রায় ২০ জন। স্থানীয়দের অভিযোগ, হাজী শহীদ তালুকদার নিয়মিত ঢাকা মেট্রো-ড ১২-২৮৬৩ নম্বর ট্রাকে নতুন তামার তারসহ সরকারি মালামাল ঢাকায় নিয়ে বিক্রি করেছেন।
    প্রকল্প সূত্রে জানা যায়, ২০১৮ সালে এক বছরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাত বছরেও কাজ শেষ হয়নি। প্রকল্পে ৩ হাজার ৬০০টি বিদ্যুতের খুঁটি বসানোর কথা থাকলেও বাস্তবে বসানো হয়েছে মাত্র ৯০০টি। বাকি খুঁটি কোথায় গেছে—এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    মাঠপর্যায়ে দেখা গেছে, অনেক এলাকায় নতুন খুঁটি ও লাইন দেওয়ার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে। ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, দিরাই ও শান্তিগঞ্জের অন্তত ১৫০টির বেশি গ্রামে নতুন লাইন বসাতে ৪ থেকে ৫ লাখ টাকা এবং ট্রান্সফরমার বসাতে ৬ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এভাবে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৪০ কোটিরও বেশি টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
    চেচান, রাজনপুর, গন্ধভপুর, খিদাকাপন, পিঠাখাই, বাউর ও দেওকাপনসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, টাকা দিলে বিদ্যুতের খুঁটি বসানো হয়, আর টাকা না দিলে বাঁশে ঝুলন্ত তার দিয়েই বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হন তারা। জরাজীর্ণ লাইনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
    স্থানীয়দের আরও অভিযোগ, প্রকল্পে নতুন সরঞ্জাম ব্যবহারের কথা থাকলেও অনেক এলাকায় পুরনো ট্রান্সফরমার, ব্যবহৃত ব্রেকার ও নিম্নমানের তার বসিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
    অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। অন্যদিকে সিলেট বিউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।
    তবে পিডিবির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রকল্পে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও অবগত রয়েছেন।
    জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের মেয়াদ ইতোমধ্যে দুইবার বাড়ানো হয়েছে। কিন্তু মাঠপর্যায়ে কাজের অগ্রগতি খুবই কম বলে অভিযোগ রয়েছে।
    এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীর দাবি, বিদ্যুৎ উন্নয়নের নামে দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে লুট হওয়া সরকারি অর্থ উদ্ধার করা হোক। এখন দেখার বিষয়—সরকার অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, নাকি ঘটনাটি চাপা পড়ে যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩

    March 6, 2026

    স্ত্রীর চিৎকারে ‘ছিনতাইকারী’ সন্দেহ: শ্রীমঙ্গলে প্রবাসীকে গণপিটুনি, ভাঙচুর প্রাইভেটকার

    March 5, 2026

    নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

    March 5, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026773 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ১৯০০ কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে অনিয়মের অভিযোগ: কাদির–জিয়া সিন্ডিকেট নিয়ে তোলপাড়

    By amarsylhetMarch 7, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও ক্যাবল উদ্ধার, আটক ৩

    By amarsylhetMarch 6, 20260
    মৌলভীবাজার

    স্ত্রীর চিৎকারে ‘ছিনতাইকারী’ সন্দেহ: শ্রীমঙ্গলে প্রবাসীকে গণপিটুনি, ভাঙচুর প্রাইভেটকার

    By amarsylhetMarch 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.