আমারসিলেট ডেস্ক: শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কৃতি সন্তান, সমাজসেবা, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য সাদিয়া আক্তার (ঈশা) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে দুটি স্বনামধন্য সম্মানে ভূষিত হয়েছেন।
তিনি অর্জন করেছেন গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড-২০২৫ এবং ওমেন্স এন্ড ইন্ডিপেনডেন্স অ্যাওয়ার্ড-২০২৬। এই সম্মাননা দুটি স্টার বাংলাদেশ মিডিয়া অর্গানাইজেশন ও গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত হয়েছে।
এতদূর পর্যন্ত সাদিয়া আক্তার সরকারি ও বেসরকারি সংস্থা থেকে উপজেলা ও বিভাগ পর্যায়ে প্রায় ৯টিরও অধিক সম্মাননা, সনদ, খেতাব ও ক্রেস্ট অর্জন করেছেন। তিনি লেখক ও সুফি এম এস জামান ইয়ামেনী এর কন্যা। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।
তাঁর আদি ও স্থায়ী নিবাস কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন, বাদিসোনাপুর গ্রামে হলেও বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশ্রীদ্রোণ ইউনিয়ন, ৪ নং ওয়ার্ড, রামনগর মনিপুরী (পশ্চিম পাড়া) এ বসবাস করছেন।
প্রসঙ্গত, উপরোক্ত তত্ত্বাবলী সাদিয়ার পিতা এম এস জামান ইয়েমেনি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসী এই অসাধারণ কৃতিত্বের জন্য গর্বিত এবং সাদিয়া আক্তার ও তাঁর পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
