মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সকালে নির্ধারিত সময়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত ঈদের জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঈদের নামাজে ইমামতি করেন পীর সাহেব উজান্ডি হিসেবে পরিচিত আব্দুল মাওফিক চৌধুরী। খুতবায় তিনি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কিছু পরিবার প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ পালন করে থাকেন। এর ধারাবাহিকতায় এবারও তারা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ভিন্নমত থাকলেও সংশ্লিষ্ট পরিবারগুলো তাদের ধর্মীয় বিশ্বাস ও অনুসরণের ভিত্তিতে এ আয়োজন করে আসছেন বলে জানা গেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
