Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ: মিথ্যা মামলা খারিজের দাবি

    April 10, 2026

    বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছে দুই সহযোগী

    April 9, 2026

    বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমানের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের মাগফিরাত ও সমবেদনা

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 10
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ: মিথ্যা মামলা খারিজের দাবি
    আইন-শৃঙ্খলা

    হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ: মিথ্যা মামলা খারিজের দাবি

    amarsylhetBy amarsylhetApril 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক ও এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি সাংবাদিক জহুরুল ইসলাম তার ও তার ভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা খারিজের আহ্বান জানিয়েছেন।
    বুধবার (৮ এপ্রিল) দুপুরে তিনি সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটির ডকেট নম্বর ২০৪২।
    লিখিত অভিযোগে জহুরুল ইসলাম উল্লেখ করেন, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন (৫৩) সম্প্রতি গোলাপগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, জাকির হোসেন এলাকায় ভূমিদস্যুতা, কৃষিজমি নষ্ট ও পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত বলে পরিচিত।
    অভিযোগে আরও বলা হয়, জাকির হোসেন দীর্ঘদিন ধরে পাহাড়-টিলা ও কৃষিজমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছেন। ২০২৪ সালে বাঘা বটতলা এলাকার সরকারি খাস জমির খেলার মাঠ দখল করে মাটি বিক্রির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
    গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে স্থানীয় একটি কৃষিজমি থেকে মাটি কাটার সময় প্রশাসনের নজরে বিষয়টি আসে। পরে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কার্যক্রম বন্ধ করে দেয়।
    জহুরুল ইসলাম বলেন, এসব ঘটনায় সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যও প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি।
    তিনি আরও জানান, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ খারিজসহ জাকির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছে দুই সহযোগী

    April 9, 2026

    বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমানের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের মাগফিরাত ও সমবেদনা

    April 9, 2026

    মৌলভীবাজারে সাপে কাটা শিশুকে হাসপাতালে নিতে গিয়ে চাঞ্চল্যকর সিএনজি চুরি

    April 9, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,036 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026803 Views

    শ্রীমঙ্গলে প্রবাসীর নিখোঁজ সন্তানের মরদেহ উদ্ধার, অপহরণের অভিযোগে চাঞ্চল্য

    March 29, 2026799 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ: মিথ্যা মামলা খারিজের দাবি

    By amarsylhetApril 10, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছে দুই সহযোগী

    By amarsylhetApril 9, 20260
    Uncategorized

    বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমানের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের মাগফিরাত ও সমবেদনা

    By amarsylhetApril 9, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.