Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু

    April 28, 2026

    শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী

    April 27, 2026

    ছাতকের গোবিন্দগঞ্জে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা, ৫৮ দিনেই এমপি মিলনের উদ্যোগ

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু

    amarsylhetBy amarsylhetApril 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলের হামলায় বাবাকে হত্যার ঘটনার ১২ দিন পর গুরুতর আহত বড় ভাইও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে একই পরিবারের দুই সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে গত ১৫ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ওইদিন পুত্র মো. মুশফিকুর রহমান মশিক (৪০) ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার পিতা আকল মিয়া (৭০) নিহত হন এবং বড় ভাই শহিদ মিয়া গুরুতর আহত হন।

    গুরুতর আহত শহিদ মিয়াকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি অবশেষে ২৭ এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন। তিনি কালাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শহীদুর রহমান শহিদ নামেও পরিচিত ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মশিক দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। ঘটনার দিনও একই ধরনের উত্তেজনার একপর্যায়ে সে হামলা চালায়।

    ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না, তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল, র‍্যাব-৯ এবং আনসার সদস্যরা অভিযান চালান। পরে কালাপুরের পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামি মুশফিকুর রহমান মশিককে গ্রেফতার করা হয়।

    ওই সময় দ্রুত আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের দাফনের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
    নিহতের জানাযা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী

    April 27, 2026

    ছাতকের গোবিন্দগঞ্জে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা, ৫৮ দিনেই এমপি মিলনের উদ্যোগ

    April 27, 2026

    শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

    April 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,067 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026942 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026834 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা খুনের ঘটনায়, অবশেষে আহত বড় ভাইয়েরও মৃত্যু

    By amarsylhetApril 28, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে দা হাতে পুলিশের ওপর হামলা, পরবর্তী অভিযানে আসামি গ্রেপ্তার, পলাতক হামলাকারী স্ত্রী

    By amarsylhetApril 27, 20260
    সর্বশেষ

    ছাতকের গোবিন্দগঞ্জে ৯১ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা, ৫৮ দিনেই এমপি মিলনের উদ্যোগ

    By amarsylhetApril 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.