Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ০১ মে ২০২৬
    “মহান মে দিবস হচ্ছে মানুষ কর্তৃক মানুষকে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। শতাব্দী আগে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ৮ ঘণ্টা কর্মদিবস। যতদিন শ্রমজীবী মানুষের অস্তিত্ব থাকবে, ততদিন এই দিনটি মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতীক হিসেবে পালিত হবে।”
    মহান মে দিবসের ১৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর প্রশিক্ষক, ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এবং আরপি নিউজের সম্পাদক কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
    শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের উদ্যোগে শহরের ভানুগাছ সড়কে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রনধীর চৌধুরী রঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেইন।
    সমাবেশে বক্তারা নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক সবেতন ছুটি, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, আপদকালীন সহায়তা এবং ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান।
    প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আমিরুজ্জামান বলেন, ১ মে আন্তর্জাতিক শ্রমিকশ্রেণীর সংগ্রামের ঐতিহাসিক দিন। এটি শুধু ৮ ঘণ্টা শ্রমদিবসের দাবিতে সীমাবদ্ধ নয়, বরং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের অংশ। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
    সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতা কমরেড দেওয়ান মাসুকুর রহমান। তিনি বলেন, সংবিধান, শ্রম আইন-২০০৬, জাতীয় শ্রমনীতি-২০১২ ও শ্রম বিধিমালা-২০১৫ অনুযায়ী শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
    সাধারণ সম্পাদক আফজাল হোসেইন বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমিকরা এখনো তাদের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দোকান কর্মচারীদের জন্য ন্যায্য মজুরি ও আইনগত অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন।
    সভাপতির বক্তব্যে রনধীর চৌধুরী রঞ্জু বলেন, নিবন্ধিত এই ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে দোকান কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
    সমাবেশে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026875 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    By amarsylhetMay 1, 20260
    মৌলভীবাজার

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    By amarsylhetMay 1, 20260
    আইন-শৃঙ্খলা

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    By amarsylhetMay 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.