Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 1
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন
    মৌলভীবাজার

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    amarsylhetBy amarsylhetMay 1, 2026Updated:May 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এম এম সামছুল ইসলাম: সাধারণত এ সময় হাকালুকি হাওরজুড়ে থাকার কথা ধান কাটার উৎসব, কৃষকের মুখে থাকার কথা হাসি। সোনালি ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠার কথা ছিল গ্রামবাংলার আঙিনা। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই স্বপ্ন আজ ভেসে গেছে পানির স্রোতে।

    সিলেট বিভাগের বিস্তীর্ণ হাওরাঞ্চল—মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ—জুড়ে এখন চোখে পড়ে শুধু অথৈ পানি। যে ধান ঘরে তুলে সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেই ধানই আজ পানির নিচে তলিয়ে গেছে। কৃষকের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে চারপাশ।

    হাকালুকি হাওরপারের কৃষক খছরূ মিয়া (৫৪), আমজাদ হোসেন (৫৫), আলী হোসেনসহ অনেকে জানান,
    “সারা বছরের হাড়ভাঙা পরিশ্রম করে বোরো ধান আবাদ করেছিলাম। এনজিও থেকে ঋণ নিয়েছি, ধার-দেনাও করেছি। কিন্তু অকাল বন্যায় সব শেষ হয়ে গেছে। এখন পরিবারকে কী খাওয়াবো, আর ঋণই বা কীভাবে শোধ করবো—এই দুশ্চিন্তায় দিন কাটছে।”

    তারা আরও বলেন, অনেক জায়গায় ধান কাটার সুযোগই পাওয়া যায়নি। আবার কোথাও আধাপাকা ধান কেটে নেওয়া হলেও পানিতে ভিজে যাওয়ায় তা থেকে চাল পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শত শত হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এতে শুধু কৃষকের ব্যক্তিগত ক্ষতিই নয়, দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬ হাজার ১৮৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জুড়ী নদী দিয়ে হাকালুকি হাওরে পানি প্রবেশ করায় এ পর্যন্ত প্রায় ১৭৪ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026

    অপারেশনের পর রক্তের ব্যাগ হাতে নিয়েই এসএসসি পরীক্ষা দিলেন ফাহিম

    April 30, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026875 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    By amarsylhetMay 1, 20260
    মৌলভীবাজার

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    By amarsylhetMay 1, 20260
    আইন-শৃঙ্খলা

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    By amarsylhetMay 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.