শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র কাজী আব্দুল করিম কমিশনারের স্ত্রী গত মঙ্গলবার দিবাগত রাত ভোর সাড়ে ৩টায় ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ আজ বুধবার (১৩ মে ২০২৬) বাদ আছর শ্রীমঙ্গল স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কাজী আব্দুল করিম কমিশনারের ঘনিষ্ঠজন মীর এম এ সালাম জানান, মরহুমা তিন পুত্র সন্তানের জননী। তাদের মধ্যে একজন লন্ডনে এবং আরেকজন আমেরিকায়,অপর ছেলে দেশে থেকে হাফেজে কোরআন হিসেবে ব্যবসা পরিচালনা করছেন।
মরহুমার ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানাজার নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
