শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান পোস্ট অফিসের সামনে আজ মঙ্গলবার ২০ মে সকালে স্থানীয়দের দেওয়া সংবাদ এর ভিত্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক পর্যায়ে তার পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম খোকন (৩৮)। তিনি শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। পরিবার জানায়, খোকন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা উচিত, এর আগে কোন মন্তব্য করা উচিত নয় বলে অনেকের ধারণা।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি একটি মিটিংয়ে থাকায় সংবাদ লেখা পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি তবে পুলিশের একটি সূত্রে জানা গেছে, কোন প্রকার অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাস্থলে থাকা এসআই মামুন জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে কথা হয়েছে এবং স্থানীয়দের বক্তব্যে জানা গেছে যে তিনি একজন ভবঘুরে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় আইন মোতাবেক লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
