Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    September 16, 2026

    কলার ছড়ির ভেতর ফণীমনসা!

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, September 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ
    বিশ্ব

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    amarsylhetBy amarsylhetSeptember 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

    মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালির অন্যতম প্রাচীন আঞ্চলিক সংগঠন মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আনন্দ ভ্রমণ। রোমের ব্যস্ত প্রবাসজীবনের কর্মব্যস্ততা ও একঘেয়েমি কাটিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত এ ভ্রমণে দিনভর আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কাটে একটি আনন্দঘন দিন।

    মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি লেকের পাড়ে আয়োজিত এ আনন্দ ভ্রমণে ইতালি প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে অংশ নেন। চারপাশের সবুজের সমারোহ, শান্ত লেকের জল এবং প্রিয়জনদের সান্নিধ্যে পুরো আয়োজনস্থল হয়ে ওঠে উৎসবমুখর।

    কর্মব্যস্ত জীবনের চেনা গণ্ডি পেরিয়ে প্রকৃতির সান্নিধ্যে কাটানো এ দিনটি প্রবাসীদের মাঝে সৃষ্টি করে প্রাণবন্ত পরিবেশ। পারস্পরিক আড্ডা, হাসি-আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটানোর মধ্য দিয়ে প্রবাসের মাটিতে তৈরি হয় এক টুকরো বাংলাদেশের আবহ।

    সমিতির সভাপতি এলিন আহমেদ মিঠু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ আনন্দ ভ্রমণে ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জুবায়ের আহমেদ রিপন, জামাল মোক্তার, শাহাদাত হোসেন রনি, সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, উম্মে হানি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ।

    এছাড়াও রোমের বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।

    দিনব্যাপী আয়োজনে প্রবাসীরা নিজেদের কর্মব্যস্ততার ক্লান্তি ভুলে পরস্পরের সঙ্গে আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। পারস্পরিক মিলন, আড্ডা ও আনন্দঘন পরিবেশে আয়োজনটি পরিণত হয় প্রবাসীদের মিলনমেলায়।

    আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা এবং কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করাই এ ধরনের আনন্দ ভ্রমণের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ ধরনের সামাজিক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

    আনন্দ বার্ষিক বিক্রমপুর ভ্রমণ মুন্সীগঞ্জ সমিতির
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    September 16, 2026

    কলার ছড়ির ভেতর ফণীমনসা!

    September 16, 2026

    শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীর ইউনিয়নে চারা বিতরণ ও রোপণ

    September 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বিশ্ব

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    By amarsylhetSeptember 16, 20260
    সর্বশেষ

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    By amarsylhetSeptember 16, 20260
    মৌলভীবাজার

    কলার ছড়ির ভেতর ফণীমনসা!

    By amarsylhetSeptember 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.