Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    October 6, 2026

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    October 6, 2026

    বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

    October 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 6
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী
    মৌলভীবাজার

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    amarsylhetBy amarsylhetOctober 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: ‘পথচলা, আলোর সাথে’ প্রতিপাদ্যকে ধারণ করে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’-এর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ২০২৬।

    সম্মেলনের পুরস্কার বিতরণী পর্বে ‘খ’ গ্রুপের (শিক্ষা) চ্যাম্পিয়ন হয়ে পদক অর্জন করেছে শ্রীমঙ্গলের নটরডেম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির তিন শিক্ষার্থী শুভাদিত্য বিশ্বাস, স্বর্ণদ্বীপ ও রুদ্র।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী সম্মেলনে অংশ নেয়। এতে ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করা হয়। জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সাতটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে মোট ২৭টি গবেষক দল পদক লাভ করে।

    শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সমাধানের চেষ্টা থেকেই গবেষণার শুরু হতে পারে।

    অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    ‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মেলনের আহ্বায়ক ও সংগঠনটির পরিচালক জাহিদুল ইসলাম সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

    তিন শিক্ষার্থীকে অভিনন্দন

    শ্রীমঙ্গলের তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

    অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ অর্জন শুধু তিন শিক্ষার্থীর নয়; এটি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের জন্যও গৌরবের। তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদের গবেষণা, জ্ঞানচর্চা ও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।

    তিনি বলেন, গবেষণার জন্য বয়স কোনো বাধা নয়। ছোট বয়সে প্রশ্ন করার অভ্যাস, নতুন কিছু জানার আগ্রহ এবং সমাজ ও মানুষের সমস্যা নিয়ে ভাবার মধ্য দিয়েই ভবিষ্যতের গবেষক ও উদ্ভাবকের ভিত তৈরি হয়।

    শিক্ষার্থীদের গবেষণামুখী করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

    ক্ষুদে গবেষক চাষ চিন্তার চ্যাম্পিয়ন তিন নটরডেমের শিক্ষার্থী শ্রীমঙ্গলের সম্মেলনে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    October 6, 2026

    বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

    October 6, 2026

    ​জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    October 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    By amarsylhetOctober 6, 20260
    বাংলাদেশ

    সমালোচনার আড়ালে চরিত্রহনন:নারীর মর্যাদা নিয়ে কুৎসার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

    By amarsylhetOctober 6, 20260
    মৌলভীবাজার

    বিশ্ব শিক্ষক দিবসে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন

    By amarsylhetOctober 6, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.