চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে ‘চুনারুঘাট মডেল প্রেসক্লাব’-এর ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত সাধারণ সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ-এর চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের মাতৃভূমির চুনারুঘাট প্রতিনিধি মো. মাসুদ আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মনিরুজ্জামান তাহের ও মো. ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজিজুল হক নাছির, অর্থ সম্পাদক মো. আসাদুজ্জামান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক মো. মাষ্টার ফজল মিয়া, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মো. জুয়েল আকরাম রানা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফজলুর রহমান রিয়াদ।
নির্বাহী সদস্য করা হয়েছে আসাদ ঠাকুর, এম এস জিলানী আখনজী, মীর জুবায়ের আলম ও রাসেল মিয়া তালুকদারকে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এ সময় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসা খানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খাঁন এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া।
বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করতে নবগঠিত প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় নবগঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা কামনা করা হয়।
