Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, September 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ছাতকে চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
    আইন-শৃঙ্খলা

    ছাতকে চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    amarsylhetBy amarsylhetJanuary 4, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় চলমান অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি হলেন চরমহল্লা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াসিম উদ্দিন (৩৬)। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি গারুচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের লাল মিয়ার ছেলে।
    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মামলা হলো ছাতক থানার এফআইআর নং—২৮, জি আর নং—২১৬, তারিখ—২২ জুলাই ২০২৫; ধারা—15(3)/250 The Special Powers Act, 1974। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলমান থাকলেও তিনি পলাতক ছিলেন বলে জানায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।
    থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে অপারেশন ডেভিলহান্ট–এর অংশ হিসেবে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। বাড়ির চারপাশ ঘিরে ফেলার পর তাকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
    এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত ওয়াসিম উদ্দিন নাশকতা মামলার পলাতক আসামি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
    তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অপারেশন ডেভিলহান্ট ফেইজ–০২–এর কার্যক্রম আরও জোরদার করা হবে। যে কেউ অপরাধে জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।অভিযানকে ঘিরে এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    September 14, 2026

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জুড়ীর আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    By amarsylhetSeptember 14, 20260
    বাণিজ্য

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.