Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026

    জুড়ী নদী থেকে নিখোঁজ সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

    September 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 19
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২ ড্রেজার মেশিন জব্দ, ৩ জনকে ২ লাখ টাকা জরিমানা
    আইন-শৃঙ্খলা

    জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২ ড্রেজার মেশিন জব্দ, ৩ জনকে ২ লাখ টাকা জরিমানা

    amarsylhetBy amarsylhetJune 30, 2026Updated:June 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ এবং তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের সময় দুটি নৌকা, দুটি ড্রেজার মেশিন এবং তিনজনকে আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হলেন— গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও হাওর গ্রামের আব্দুস শুকুরের ছেলে কাশেম (২৫), জৈন্তাপুর উপজেলার বাওন হাওর গ্রামের সামাদ মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) এবং একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইয়াকুব (২৮)।

    পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে আটক ব্যক্তিরা অভিযোগ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৫-এর বিধান অনুযায়ী তাদের ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, জৈন্তাপুর উপজেলার সারী, রাংপানি, সবুড়ী ও বড়গাং নদী, শ্রীপুর পাথর কোয়ারিসহ বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন, পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    অবৈধ বালু উত্তোলন উপজেলা প্রশাসন জৈন্তাপুর ড্রেজার মেশিন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৫ মোবাইল কোর্ট সবুড়ী নদী সিলেট সংবাদ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 18, 2026

    জুড়ী নদী থেকে নিখোঁজ সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

    September 18, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    ট্যুরিজম

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    By amarsylhetSeptember 19, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে ছেলের মৃত্যুর ১১ দিনের মাথায় চিকিৎসক পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    By amarsylhetSeptember 18, 20260
    মৌলভীবাজার

    জুড়ী নদী থেকে নিখোঁজ সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

    By amarsylhetSeptember 18, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.