Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ​জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
    বাংলাদেশ

    ​জৈন্তাপুরে মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    amarsylhetBy amarsylhetJuly 29, 2026Updated:July 29, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​বিশেষ প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    ​মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের গণিত ক্লাস, শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

    ​পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার যা যা প্রয়োজন, তার সবই করছে। প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

    ​এর আগে প্রতিমন্ত্রী মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আদিবাসীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালা পরিয়ে তাঁকে উষ্ণ বরণ করে নেওয়া হয়।

    ​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সিলেট বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ট্রেনিং) আব্দুল আলীম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. জুলহাস মিয়া, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজমল আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল এবং জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    September 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    By amarsylhetSeptember 17, 20260
    মৌলভীবাজার

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    By amarsylhetSeptember 17, 20260
    বিশ্ব

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    By amarsylhetSeptember 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.