দুবাইয়ে পুরস্কার গ্রহণ করলেন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু; আন্তর্জাতিক সাফল্যে গর্বিত ইতালির বাংলাদেশি কমিউনিটি
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে টানা তৃতীয়বারের মতো Emirates Italy Awards 2026-এ স্বীকৃতি অর্জন করেছে ইতালিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গড়ে ওঠা ট্রাভেল প্রতিষ্ঠান Popular Travels & Tours।
দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে Emirates-এর সঙ্গে দীর্ঘদিনের সফল ব্যবসায়িক অংশীদারত্ব, ধারাবাহিক ব্যবসায়িক কার্যক্রম ও উল্লেখযোগ্য বিক্রয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে Popular Travels & Tours-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসাইন সাজু প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, এই অর্জনের পেছনে রয়েছে Team Popular-এর সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও ধারাবাহিক কর্মদক্ষতা। পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও সমর্থনও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ইতালিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গড়ে ওঠা একটি ট্রাভেল প্রতিষ্ঠানের টানা তিন বছর আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনকে সংশ্লিষ্টরা কমিউনিটির জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
Popular Travels & Tours-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্জন ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদান এবং ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
