মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে।
বুধবার (১৪ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ৭ শিক্ষার্থী পুরস্কৃত হয়ে প্রতিষ্ঠানের জন্য গৌরব ধেয়ে নিয়ে আসে।
শিক্ষার্থীদের এই অনন্য অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রাণিত করে।
উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজয়ী ৭ শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও সাংস্কৃতিক অঙ্গনে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
