নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের মোল্যা (১৪) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড় ৯টার দিকে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের মোল্যা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মোঃ হাফিজুর মোল্যার ছেলে। সে স্থানীয় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে জুবায়ের তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে ব্রাহ্মণডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশের এক মোড় ঘোরার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় তীব্র আঘাত পেয়ে জুবায়ের গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
