Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026

    BRICS-এ বাংলাদেশের পথ: জাতীয় স্বার্থ, বহুপাক্ষিক কূটনীতি ও ভারতের ভূমিকা

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

    amarsylhetBy amarsylhetMay 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইল প্রতিনিধি: নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রী চাঁদনী আক্তার খাদিজা (২০)-কে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (রাত) সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত চাঁদনী আক্তার খাদিজা খুলনার ফুলতলা উপজেলার দামোদর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। আটক সাকিব শেখ একই এলাকার মো. জাহিদ শেখের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তুফান নামে সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

    পুলিশ জানায়, চাঁদনী স্বামীর সঙ্গে খুলনার ফুলতলা থেকে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে খালা-শাশুড়ির বাড়িতে বেড়াতে যান। স্বামী সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাকিব।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, রাত ১২টা ৪৫ মিনিটে নড়াইল সদর হাসপাতালে এক নারীর মরদেহ আসার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

    তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্বামী সাকিবকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে হত্যার বিষয়টি জানা গেছে।

    পুলিশ ঘটনাস্থল থেকে একটি বটি (হাসুয়া), রক্তমাখা বেডশিট ও একটি ভেজা কাঁথা জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    September 14, 2026

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    September 14, 2026

    BRICS-এ বাংলাদেশের পথ: জাতীয় স্বার্থ, বহুপাক্ষিক কূটনীতি ও ভারতের ভূমিকা

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে পুলিশ সুপার ও ওসিদের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা চক্র সক্রিয়, পুলিশের সতর্কবার্তা

    By amarsylhetSeptember 14, 20260
    বাণিজ্য

    গ্রাহকদের বিশেষ লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

    By amarsylhetSeptember 14, 20260
    বাণিজ্য

    BRICS-এ বাংলাদেশের পথ: জাতীয় স্বার্থ, বহুপাক্ষিক কূটনীতি ও ভারতের ভূমিকা

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.