ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান।
জানা গেছে, কয়েকদিন আগে হৃদ্যন্ত্রের সমস্যাজনিত কারণে আমিনুল ইসলাম চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
