বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মনারাই মসজিদের দক্ষিণ পাশের খালে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে বড়লেখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
