Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক
    মৌলভীবাজার

    বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আহত ভারতীয় আটক

    amarsylhetBy amarsylhetAugust 28, 2026Updated:August 28, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আহত এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের চেষ্টা করছে।

    এর ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল কুমারশাইল সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের থামার জন্য বিজিবি সদস্যরা নির্দেশ দিলে তারা গুলি ছোড়ে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

    একপর্যায়ে চোরাকারবারি দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও গুলিতে আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটক বলাই দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

    -চোরাকারবারি গোলাগুলি বড়লেখা বিজিবি সীমান্তে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    September 20, 2026

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২: নেপথ্যের মূল কারবারিরা অধরা

    By amarsylhetSeptember 20, 20260
    বাংলাদেশ

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    By amarsylhetSeptember 20, 20260
    আইন-শৃঙ্খলা

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    By amarsylhetSeptember 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.