Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    September 20, 2026

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২
    বাংলাদেশ

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    amarsylhetBy amarsylhetSeptember 20, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রাম থেকে রেললাইন ও পল্লী বিদ্যুতের আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের চোরাই তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডিবির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। অভিযানে চোরাই মালামালের পাশাপাশি চারটি ধারালো রামদা ও তার কাটার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে।
    ​নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অভিযোগ জানায়।
    ​অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোরে পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে নিয়ে যৌথ অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। ওই দিন বিকেলে অভিযান শেষ হয়। অভিযানের একপর্যায়ে লোহাগড়া থানার শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন এক আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় তার চুরির আলামত পাওয়া যায়।
    ​পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামে বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি ও ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের ৯০ কেজি তামার তার, ২৫ কেজি সাদা অ্যালুমিনিয়ামের তার, পোড়ান অংশ, তার কাটার যন্ত্রপাতি, একটি শাবল, দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ), ৮৫ কেজি রডের টুকরা এবং সংযোগ দেওয়ার ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়।
    ​একই অভিযানে অন্য চোরাই তার উদ্ধারের উদ্দেশ্যে সাবেক মেম্বার শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদের ঘরেও তল্লাশি চালানো হয়। এ সময় তার খাটের নিচ থেকে চারটি বড় রামদা উদ্ধার করে পুলিশ। উদ্ধার অভিযান শেষে জিজ্ঞাসাবাদের জন্য ওই দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

    নড়াইল লোহাগড়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    September 20, 2026

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    September 20, 2026

    রোমে দেশীয় স্বাদ ও আভিজাত্যে ‘শখের হাঁড়ি’র যাত্রা শুরু

    September 19, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ​রেললাইন ও পল্লী বিদ্যুতের দু’লক্ষাধিক টাকার চোরাই মালামাল উদ্ধার, আটক ২

    By amarsylhetSeptember 20, 20260
    আইন-শৃঙ্খলা

    সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান

    By amarsylhetSeptember 20, 20260
    আইন-শৃঙ্খলা

    কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডে শোকের ছায়া, আইফোন উদ্ধার-আটক ৩

    By amarsylhetSeptember 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.