Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    September 24, 2026

    শ্রীমঙ্গলে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

    September 23, 2026

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন এমপি হাজী মুজিব
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন এমপি হাজী মুজিব

    amarsylhetBy amarsylhetMarch 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রেসক্লাবের সংবর্ধনায় সমন্বিত উন্নয়ন, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার প্রতিশ্রুতি

    নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শ্রীমঙ্গলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
    শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রীমঙ্গল শুধু একটি উপজেলা নয়—এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এই অঞ্চলের উন্নয়ন মানেই জাতীয় অর্থনীতির অগ্রগতি। তাই সবাইকে দল-মত নির্বিশেষে উন্নয়নের কাজে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
    তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল-কমলগঞ্জের জনগণ আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তার যথাযথ মর্যাদা রাখতে চাই। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।”
    এমপি হাজী মুজিব অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, পর্যটন শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
    অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
    এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন্দ এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।
    প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সংবর্ধনা ও ইফতার মাহফিল শেষে শ্রীমঙ্গলের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

    September 23, 2026

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    September 23, 2026

    শ্রীমঙ্গলে আলম এশিয়া বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

    September 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    ডেঙ্গু প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    By amarsylhetSeptember 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

    By amarsylhetSeptember 23, 20260
    বাণিজ্য

    ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    By amarsylhetSeptember 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.